পুরনো আক্রোশের জেরে এক ব্যক্তিকে বাঁশ এবং লোহার রোড দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। মঙ্গলবার রাত্রে ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানার নতুন নঘড়িয়া এলাকায়। বৃহস্পতিবার সকালে আক্রান্ত ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জানা গেছে আক্রান্ত ওই ব্যক্তির নাম মাংলু শেখ। তার অভিযোগ এই দিন রাত্রে বাড়ি ফিরছিলেন তিনি। একা পেয়ে আমরুল শেখ তারপর হামলা চালায়। পুরনো আক্রোশের জেরে এই হামলা। এই ঘটনাই ইংলিশ বাজার থানা একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

