জমি নিয়ে বিবাদের জেরে নিজের দাদার ব্যাপক মারধর দিয়ে ওপরের ঠোঁটের মাংস কামড়ে তুলে নেওয়ার অভিযোগ ৩ ভাইয়ের বিরুদ্ধে

জমি নিয়ে বিবাদের জেরে নিজের দাদার ব্যাপক মারধর দিয়ে ওপরের ঠোঁটের মাংস কামড়ে তুলে নেওয়ার অভিযোগ ৩ ভাইয়ের বিরুদ্ধে। আক্রান্ত দাদাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। জখম দাদার নাম আজাহার আলি(‌৫৮)‌। রতুয়া থানার কাঞ্চননগরে বাড়ি তাঁর। অভিযুক্ত ভাইয়েরা জিয়াউল হক, ইশা আলি ও ইস্রাইল মিয়াঁ। অভিযোগ, দাদা আজারের জমি চক্রান্ত করে গোপনে বিক্রি করতে যাচ্ছিল অভিযুক্তরা। জানতে পেরে মঙ্গলবার সন্ধ্যা ছটা নাগাদ আজাহার প্রতিবাদ করতে গেলে ৩ ভাই মিলে আক্রমণ চালায় তাঁর ওপর।