গভীর রাতে আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু চাকদহ পালপাড়ার এক বৃদ্ধের

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

গভীর রাতে আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু চাকদহ পালপাড়ার এক বৃদ্ধের,গভীর রাত বাড়িতে ছিল না ছেলে এবং স্ত্রী আর ঠিক সেই সময় আচমকা বিছানায় আগুন লেগে যায় এবং সেই আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হল চাকদহ পালপাড়া একতারপুরের ৬৮ বছরের এক বৃদ্ধ ব্যক্তির। পাড়া-প্রতিবেশীরা। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় চাকদহ থানার আইসি বিমান মৃধা সহ পুলিশ প্রশাসন এবং দমকল বাহিনী। যদিও রাস্তাটি ছোট থাকার কারণে দমকলের গাড়ি নিয়ে বাড়ির ভেতরে ঢুকতে পারেনি। পেশায় দর্জি ওই ব্যক্তি বিগত ১০ বছর ধরে প্যারালাইজড হয়ে বিছানায় শয্যাসায়ী। কিন্তু কিভাবে লেগে গেল এরকম ভয়ংকর আগুন, প্রতিবেশী এবং বাড়ির সদস্যরা প্রত্যেকে অনুমান করছেন যে ওই বৃদ্ধের বিড়ি খাওয়ার অভ্যাস ছিল। বিগত ১০ বছর তিনি বিছানাতেই শয্যাশায়ী ছিলেন খাওয়া-দাওয়া থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম বিছানাতেই করতেন কিন্তু একমাত্র বিড়ি নাকি ছিল তার জীবনের অন্যতম সঙ্গী। আর সেই বিড়ির আগুনে পুড়েই ধ্বংস হয়ে গেল জীবন।
তার স্ত্রী দুর্ঘটনার সময় বাড়িতে ছিলেন না যেহেতু তিনি দীর্ঘ ১০ বছর প্যারালাইজড তাই পালপাড়া পশ্চিম পাড়ে এবং সিংয়ের হাটে তাদের যে দোকান আছে সেই দোকান দেখাশোনার কাজ করতেন তার স্ত্রী। ছেড়ে সায়ন দাস সেই সময় পড়তে গিয়েছিল। বাড়ি ফিরেই স্ত্রী দেখতে পায় সবকিছু শেষ আর তখনই তার চিৎকারে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা। গতকাল এক মর্মান্তিক মৃত্যুর ঘটনার সাক্ষী থাকলেও চাকদহ পালপাড়া।