ছট পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। রবিবার সকালে মালদা শহরের মিশন ঘাট সহ বিভিন্ন ঘাট পরিদর্শন করেন জেলা শাসক। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। উল্লেখ্য আজ এবং সোমবার ছট উৎসব পালন করা হবে। ইংলিশ বাজার পৌরসভার পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। শেষ মুহূর্তে সেই প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকরা।

