আটটি পথ কুকুরকে টোস্ট বিস্কুটের সাথে বিষ খাওয়ানোর অভিযোগের গত ৩০ শে জুলাই রবিবার মধ্য চাকদার ৯ নং ওয়ার্ড উত্তাল হয়ে উঠল। ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ আটটি পথ কুকুর ছোট থেকে তাদের পাড়াতেই বড় হয়ে উঠছে এবং প্রত্যেকের বাড়ির খাবার খেয়ে তারা বেঁচে আছে কিন্তু ওই পাড়াতেই একটি পরিবার সর্বদা কুকুরগুলিকে নিয়ে ঝামেলা অশান্তি করে বলে অভিযোগ। বাসিন্দাদের অনুমান তারাই কুকুরগুলিকে বিষ খাইয়েছে। এদিন সন্ধ্যা নাগাদ ওই ওয়ার্ডের এক বাসিন্দা কুকুরগুলিকে মুড়ি খেতে দেয়। হঠাৎই তিনি লক্ষ্য করেন যে কুকুর গুলোর মুখ থেকে ফেনা উঠছে এবং কুকুরগুলো বমি করা শুরু করেছে এরপরই চিকিৎসক ডেকে তাদের চিকিৎসা করা হয়।
এ বিষয়ে ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট তথা এলাকার এক বাসিন্দা রনজিৎ চক্রবর্তী জানালেন, খবর পেয়ে এসে তিনি দেখতে পান রাস্তায় বিশ মেশানো বিস্কুট পড়ে আছে এবং কুকুরগুলি বমি করছে তৎক্ষণাৎ ডাক্তার ডেকে চিকিৎসা করা হয়। তিনি অভিযোগ করেছেন এলাকার একটি পরিবারের বিরুদ্ধে। ঘটনা কে কেন্দ্র করে তুমূল উত্তেজনা ছড়িয়ে পড়ে চাকদহ ৯ নম্বর ওয়ার্ডে।খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় চাকদহ থানার পুলিশ প্রশাসন। বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ।
বাসিন্দারা জানিয়েছেন যে ওরা অবহেলা প্রানী এভাবে এমন নিকৃষ্টতম কাজ কেউ কিভাবে করতে পারে। যদিও চাকদা থানার পুলিশ প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে এমন ঘটনা আগামী দিনে যাতে আর না ঘটে সে বিষয়ে তারা লক্ষ্য রাখবেন এবং আটটি কুকুরকে যে বিষ খাওয়ানো হয়েছে সে বিষয়েও খতিয়ে দেখছে পুলিশ।
মৌমিতা দেবনাথ

