৭ দফা দাবি নিয়ে চাকদা বিডিও অফিসে ডেপুটেশন জমা দিল ভারতীয় জনতা পার্টি

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ
৭ দফা দাবি নিয়ে চাকদা বিডিও অফিসে ডেপুটেশন জমা দিল ভারতীয় জনতা পার্টি,
আজ চাকদা ব্লক উন্নয়ন আধিকারিক এর কাছে সাত দফার দাবি নিয়ে একটি স্মারকলিপি জমা দিল বিজেপি। ডেপুটেশন জমা দেওয়ার আগে চাকদা ব্লক উন্নয়ন আধিকারিক এর কার্যালয়ের সম্মুখে একটি সভা করল বিজেপি। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাকদা বিধানসভার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। তিনি জানালেন, মানুষের দাবি নিয়ে আজকে তারা ডেপুটেশন জমা দিয়েছে। ডেপুটেশনে বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্য সরকার তার নামের বদল করেছে। যেখানে কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে নামের বদল করা যাবে না। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে রাজ্য সরকার নামের বদল করে আমার বাংলা স্টিকার দেওয়া হয়েছে। তার আরো অভিযোগ যে এমন বহু মানুষকে আবাস যোজনার তালিকায় নাম নথিভুক্ত করা হয়েছে যাদের বাড়ি তৈরি হয়ে গেছে কিন্তু শুধু ছাদ বাকি আছে। এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন আর্সেনিক মুক্ত জলের না দাবি নিয়েও তারা আজ ডেপুটেশন জমা দিয়েছে। বিধায়ক বঙ্কিম ঘোষের আরো অভিযোগ যে প্রচুর পরিমাণে জল অপচয় করা হচ্ছে। তাই এই জলের অপচয় যাতে বন্ধ করা হয় সে বিষয়ে বিডিওর কাছে আবেদন জানানো হয়েছে। অপরদিকে চাকদহের বিডিও অতনু ঘোষ আবাস যোজনা নামে রাজ্য সরকারের স্টিকার দেওয়ার অভিযোগে জানালেন যে এই তথ্য সম্পূর্ণ ভুল সমস্ত জায়গায় প্রধানমন্ত্রী আবাস যোজনার স্টিকারই দেওয়া হয়েছে।