৭৫ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে নবদ্বীপ স্টেশনে জিআরপির উদ্যোগে নাকা চেকিং

মলয় দে, নদিয়া:- ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনে রেলযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নবদ্বীপ ধাম স্টেশনে নবদ্বীপ জিআরপির উদ্যোগে তল্লাশি অভিযান চালানো হলো। এদিন সকাল থেকে নবদ্বীপ ধাম রেল স্টেশনে জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক প্রদ্যুৎ ঘোষের নেতৃত্বে তল্লাশি অভিযান চালানো হয়। রেলযাত্রীদের ব্যাগ থেকে আরম্ভ করে রেল কামরা, প্ল্যাটফর্মের সমস্ত পণ্য সামগ্রী মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হয়। উল্লেখ্য ব্যান্ডেল কাটোয়া রেল শেখার গুরুত্বপূর্ণ একটি রেল স্টেশন নবদ্বীপ ধাম স্টেশন। তাই কোন ঝুঁকি নিতে নারাজ নবদ্বীপ জিআরপি। এবারে করোনা পরিস্থিতির মধ্যেও ১৫ ই আগস্ট নিরাপত্তা নিয়ে নবদ্বীপ ধাম রেল স্টেশনে জিআরপির তৎপরতা অনেকটাই তুঙ্গে বলে নজরে পড়েছে। তাই নিরাপত্তা সুনিশ্চিত করতে স্বাধীনতা দিবসের আগেই চলে নবদ্বীপ ধাম স্টেশনে নাকা চেকিং।