নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
৭০ ঊর্ধ্ব হয়ে জন্ম দিলেন যমজ কন্যা এবং পুত্র সন্তানের।
পুত্র শোকের যন্ত্রণা ভুলতে বৃদ্ধ বয়সে জন্ম দিলেন ফুটফুটে জমজ কন্যা এবং পুত্রসন্তানের। ৭০ ঊর্ধ্ব তপন দত্ত এবং ৫৪ উর্ধ্ব রুপা দত্ত অশোকনগরের বাসিন্দা। একমাত্র পুত্রের মৃত্যুর পর রীতিমতো অবসাদে চলে গিয়েছিলেন তারা। তাই সেই শোকের যন্ত্রণা ভুলতেই এমন সিদ্ধান্ত নেন ওই দম্পতি। এই বয়সে এসেও সন্তান ধারণের ক্ষেত্রে রুপা দত্তের এসেছিল অনেক অসুবিধা। ২০১৯ সালে গাড়ি দুর্ঘটনায় তাদের ছেলে মারা যান আর তখন থেকেই অবসাদে চলে যেতে থাকেন ওই দম্পতি। হতাশাগ্রস্ত এবং নিঃসঙ্গ হয়ে পড়তে থাকেন ওই দম্পতি। এরপরেই তারা সিদ্ধান্ত নেন বেঁচে থাকার জন্য তারা আবারও সন্তান জন্ম দেবেন। পাড়া-প্রতিবেশী থেকে আত্মীয়-স্বজন সকলে ই ফুল ছিটিয়ে শঙ্খ ধ্বনি দিয়ে বরণ করে নিবেন পুত্র এবং কন্যা সন্তানকে। তবে এই বয়সে সন্তান ধারণের ক্ষেত্রে এসেছে অনেক রকম বাধা। গর্ভধারণের পর মা রুপা দত্ত একাধিক শারীরিক অসুখের সম্মুখীন হন। যে ডাক্তার তাদের চিকিৎসা করতেন ডেলিভারির সময় যত এগিয়ে আসতে থাকে তিনি জানিয়ে দেন যে এই চিকিৎসা তার পক্ষে সম্ভব নয় এর পরেই কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ফুটফুটে কন্যা এবং যমজ পুত্র সন্তানের জন্ম দেন রুপা দত্ত। অক্টোবরের দশ তারিখে তাদের জন্ম হয় এবং এদিন সারম্বরে বাড়িতে নিয়ে আসা হয় তাদের। দম্পতি এবং দুই বাচ্চা সকলেই এখন সুস্থ আছে বলে জানাল পরিবার। তবে এই বৃদ্ধ বয়সেও সন্তান নেবার সিদ্ধান্ত সমাজের একটি দৃষ্টান্ত সৃষ্টি করেছে।

