৫ তলা আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ইউটিউবার কিশোরীর

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
৫ তলা আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ইউটিউবার কিশোরীর।
আবাসনের পাঁচতলার ছাদ থেকে মরণঝাঁপ কিশোরীর। ঘটনাটি সোদপুরে পিয়ারলেস নগর আবাসনের ঘটনা। জানা যায় ওই আবাসনের পাঁচতলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে ওই কিশোরী। এরপর অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়। আবাসন সূত্রে জানা গেছে ওই ১৫ বছরের কিশোরী একজন ইউটিউবার, ইউটিউবের পাশাপাশি টিক টক এও নাকি ভিডিও বানাত ওই কিশোরী। আবাসনের বাসিন্দারা জানিয়েছেন যে এদিন ওই কিশোরীর মায়ের চিৎকারে শুনেই তারা ছুটে আসে, এসে শুনতে পায় যে ওই কিশোরীর তার বাবা মাকে ঘরের মধ্যে আটকে রেখে ছাদে চলে যায়। আবাসনের বাসিন্দা এসে যতক্ষণে ছাদের দরজা খুলেছেন ততক্ষণে ঝাঁপ দিয়ে দিয়েছে ওই কিশোরী সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় সাগর দত্ত হাসপাতালে এরপর চিকিৎসার অবনতি হতে থাকলে তাকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়দহ থানার পুলিশ।কিন্তু কেন হঠাৎ কেনো আত্মহত্যার চেষ্টা করল ওই কিশোরী তা এখনো পুলিশের কাছে স্পষ্ট নয়। তবে কিশোরীর এমন আত্মহত্যার ঘটনাকে মোটেও ভালো চোখে দেখছেন না আবাসনের বাসিন্দারা কারণ বর্তমান সময়ে সমাজে ব্যবস্থার যে অবক্ষয় হয়ে চলেছে তাতে এমন ঘটনা চিন্তিত সকলেই। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আপাতত ঘটনার তদন্ত করছে পুলিশ।