৫ ঘন্টা পার হয়ে গেলেও এখনও আটক চাকদহ দেউলীর পঞ্চায়েত প্রধান

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
৫ ঘন্টা পার হয়ে গেলেও এখনও আটক চাকদহ দেউলীর পঞ্চায়েত প্রধান।
আবাস যোজনায় ঘর না পাওয়ার অভিযোগে আজ সকালে চাকদাহ দেউলী গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে রাস্তা অবরোধ করে কার্যত বিক্ষোভে ফেটে পড়ে দেউলী গ্রাম পঞ্চায়েতের আদিবাসী সম্প্রদায়ের মানুষ। আবাস যোজনায় ঘর না পাওয়ার অভিযোগে প্রতিবাদ বিক্ষোভ করে এলাকার আদিবাসী সম্প্রদায়। যখন পঞ্চায়েত অফিসে তারা ঝোলানো হয় তখন পঞ্চায়েত প্রধান অফিসেই ছিলেন তাকে আটকে রেখে তালা ঝুলিয়ে দেওয়া হয় পঞ্চায়েতের গেটে। সেই ঘটনার ৫ ঘন্টা অতিক্রম করে গেলেও এখনো পর্যন্ত কোনো রকম সুরাহা হয়নি। তাদের একটাই দাবি যে যতক্ষণ না পর্যন্ত বিডিও সাহেব এসে কথা দেবেন ততক্ষণ তাদের এই অবরোধ জারি থাকবে। দেউড়ির আদিবাসী সম্প্রদায়ের অভিযোগ যে এলাকার বহু মানুষ আছেন যাদের পাকা বাড়ি আছে গাড়ি আছে তারা আবাস যোজনার ঘর পাচ্ছেন অথচ কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে আছেন যারা যাদের টিনের ছাউনি দেওয়া বাড়িতে জল পড়ে তারা ঘর পাচ্ছেন না। এই ঘটনায় কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। অবশেষে পঞ্চায়েত প্রধান প্রবীর মজুমদারকে বাইরে বেরিয়ে আসতে হয় এবং তিনি অভিযোগ অস্বীকার করে বলেন যে বহু গরীব মানুষ ঘর পেয়েছেন হয়তো কাজের ক্ষেত্রে ভুল-ভ্রান্তি হতেই পারে, তিনি আরো বলেন যে প্রায় তিন হাজারের কাছাকাছি উপভোক্তারা এই পরিষেবা পেয়েছেন তিনি আরো বলেছেন যে যাদের পাকা বাড়ি আছে দু’চার জন তাদের মধ্যে থেকে ঘর পায়নি সে কথা অস্বীকার করবো না কিন্তু তাদের নাম যাতে তালিকা থেকে বাদ যায় সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।