আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার ১ নং ব্লকের অন্তরর্গত পূর্ব কাঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন মেচবিল রাস মেলা এবার ৫৩ বৎসরের মাথায় পা দিল। এই রাস মেলার শুভ উদ্বোধন করলেন আলিপুরদুয়ার জেলার জেলা পরিষদের সহকারি সভাধিপতি মনোরঞ্জন দে। এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সদস্য শ্যামা রানী বর্মন পূর্ব কাঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সরোদিনী বর্মন এছাড়া উপস্থিত ছিলেন ওই এলাকার মানি গুণী ব্যক্তি জন। আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে বলেন এই মেলা আমাদের সকলের প্রিয় মেলা। এই মেলায় অনেক দূর দূর থেকে মানুষ আসে এবং মেলার আনন্দ উপভোগ করে তাই এই মেলার সৌন্দর্য বজায় রাখার দায়িত্ব আমাদের সকলের। অনুরূপভাবে জেলা পরিষদ সদস্য শ্যামা রানী বর্মন বলেন আমাদের সকলকেই দায়িত্ব নিতে হবে যাতে মেলায় কোন বিশৃঙ্খলা না ঘটে। শালকুমার থেকে মনোরঞ্জন রায়ের প্রতিবেদন।

