৫১ কেজির লাড্ডু দিয়ে গণেশ বন্দনা , দেখুন কোথায়

আজ গোটা দেশজুড়ে। ধুমধাম সহকারে পালিত হচ্ছে গণেশ পুজো। আর গণেশ পুজোয় প্রধান ভোগ হিসেবে দেওয়া হয়ে থাকে লাড্ডু। তাই একান্ন কেজির লাড্ডু দিয়ে করা হলো গণেশ বন্দনা। জানেন কি কোথায়? গণেশ বন্দনায় ৫১ কেজির লাড্ডু দিয়ে রীতিমতো সকলকে তাক লাগিয়ে দিয়েছে জলপাইগুড়ির পান্ডা পাড়ার যুবকরা। পুজো উদ্যোক্তারা জানালেন গণেশ পূজো একটু নতুনত্ব সৃষ্টি করার জন্যই তাদের এই উদ্যোগ। তবে এই লাড্ডু পুজোর শেষে সাধারণ মানুষদের বিতরণ করা হবে প্রসাদ হিসেবে।
৫১ কেজির এই লাড্ডুর দাম শুনলে চমকে যাবেন আপনিও। পুজো উদ্যোক্তারা জানালেন বিশাল আকৃতির এই লাড্ডুর দাম ২৫ হাজার টাকা। এ বছরই তাদের পুজো প্রথম বর্ষ আর প্রথম বর্ষেই তাদের পুজোর বিশেষ আকর্ষণ একান্ন কেজির লাড্ডু।