৫০০ কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগে ব্যবসায়ীর ফ্ল্যাটে চিরুনি তল্লাশি ইনকাম ট্যাক্স আধিকারিকদের

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
৫০০ কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগে ব্যবসায়ীর ফ্ল্যাটে চিরুনি তল্লাশি ইনকাম ট্যাক্স আধিকারিকদের।
রাজ্যজুড়ে যখন চারিদিকে উদ্ধার হচ্ছে টাকার পাহাড় তখনই ৫০০ কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগে এক ব্যবসায়ী ফ্ল্যাটে ম্যারাথন তল্লাশি চালানো ইনকাম ট্যাক্স এর আধিকারিকরা। বিপুল অংকের কর ফাঁকি দেওয়ার অভিযোগে এক ব্যবসায়ী বাকিবুল রহমানের মধ্যমগ্রামের কোয়ার্টারে ম্যারাথন তল্লাশি চালানো আয়কর বিভাগের আধিকারিকরা। বিপুল অংকের কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল এক চাল কল মালিকের বিরুদ্ধে, যে 500 কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ এই ব্যবসায়ীর বিরুদ্ধে উঠেছে তা খতিয়ে দেখার জন্যই এদিন তার ফ্ল্যাটে গোয়েন্দারা হানা দেয়, তল্লাশির পর বেশ কিছু নথি এবং কাগজপত্র বাজেয়াপ্ত করে নিয়ে যায় তারা। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের শিশিরগঞ্জে ওই ব্যবসায়ী ফ্যাট রয়েছে কিন্তু সেখানে তিনি থাকেন না বলেই জানা গেছে। এদিন আয়কর বিভাগের প্রায় ১০-১২ জন আধিকারিক তার ফ্ল্যাটে হানা দেয়,এদিন আয়কর বিভাগের অভিযান চলাকালীন অভিযুক্ত বাকিবুল রহমান ওই কোয়ার্টারে ছিলেন না ৷ তাঁকে না পেয়ে তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তিকে ডেকে পাঠান সরকারি আধিকারিকরা ৷ ওই ব্যক্তি পেশায় গৃহশিক্ষককে ৷ বেশ কিছুক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ যদিও এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কিছুই বলতে রাজি হননি ওই গৃহশিক্ষিক। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওই ব্যক্তি বিস্তারিত কিছুই জানাতে চাননি। ওই পেশায় ওই গৃহশিক্ষক জানান যে কি কারনে আমায় ডেকেছে তা আয়কর আধিকারিকরা বলতে পারবেন। বিপুল অংকের কর ফাঁকি দেওয়ার অভিযোগের ভিত্তিতে ম্যারাথন তদন্ত চালিয়ে যাচ্ছে আয়কর আধিকারিকরা।