নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
মাত্র তিন মাস সময়ের ব্যবধানে লটারি কেটে রাতারাতি কোটিপতি একই এলাকার ছয় জন ব্যক্তি। ঘটনাটি জয়নগর এলাকার। নিত্যদিন মানুষের মধ্যে বেড়ে চলেছে লটারি কাটার প্রবণতা। আর এলাকার লটারী বিক্রেতারা জানালেন কোটি কোটি টাকা জেতার লোভে মানুষের মধ্যে লটারি কাটার আগ্রহ বেড়ে চলেছে। স্থানীয় মানুষেরা জানাবেন এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে লটারি দোকান। নিত্যদিন খবরের শিরোনামে উঠে আসছে বিভিন্ন মানুষের কোটি টাকার লটারি জেতার গল্প। তাই সেই লোভেই জয়নগরে মানুষ নিত্যদিন কাটছে লটারির টিকিট। যার ফলে ই মাত্র তিন মাসের ব্যবধানে ছয় জন ব্যক্তি রাতারাতি হয়ে উঠল কোটিপতি।

