২ দিন পর চাকদহ গৌরনগর গঙ্গায় তলিয়ে যাওয়া বৃদ্ধকে খুঁজে পাওয়া গেল রানীনগর গঙ্গা ঘাট থেকে

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

৩ দিন পর চাকদহ গৌরনগর গঙ্গায় তলিয়ে যাওয়া বৃদ্ধকে খুঁজে পাওয়া গেল রানীনগর গঙ্গা ঘাট থেকে।গত বৃহস্পতিবার চাকদহ গৌর নগর গঙ্গায় ট্রলার থেকে মাঝ গঙ্গায় পড়ে নিখোঁজ হয়ে যায় এক বৃদ্ধ। এরপর থেকেই চাকদহ পুলিশ প্রশাসন সহ নদীয়া জেলার বিপর্যয় মোকাবেলা বাহিনী সকলে মিলে নিখোঁজ ওই বৃদ্ধকে খোঁজার চেষ্টা করে। অবশেষে দুদিন পর আজ রানীনগর গঙ্গা ঘাট থেকে ঐ বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করল চাকদহ পুলিশ প্রশাসন। পেশায় একজন কল মিস্ত্রি ৬৫ বছরের ঐ বৃদ্ধ চাকদহ রাজবাগান এলাকার বাসিন্দা। প্রসঙ্গত উল্লেখ্য তিনি কলের কাজে গত বুধবার রাতে গঙ্গার ওপারে মিলন নগর এলাকায় একটি বাড়িতে যায়। রাত বেশি হয়ে যাওয়ায় সেদিন তিনি আর বাড়ি ফিরতে পারেননি। এরপর দিন ভোরে প্রথম ট্রলার ধরে মিলন নগর থেকে চাকদহ গৌরনগর গঙ্গাঘাটে আসার পথে মাঝ গঙ্গায় ট্রলার থেকে পড়ে যান। তৎক্ষণাৎ টলার চালক চলার ঘুরিয়ে অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা করে। এরপরই সেখানে পুলিশ প্রশাসন সহ নদীয়া জেলার বিপর্যয় মোকাবেলা বাহিনী দীর্ঘক্ষণ গঙ্গায় ডুবড়ি নামিয়ে খোঁজার চেষ্টা করে। অবশেষে আজ ভোরে রানীনগর খেওয়াঘাটে কিছু স্থায়ী বাসিন্দা ঐ বৃদ্ধের মৃতদেহটি পড়ে থাকতে দেখে। তড়িঘড়ি চাকদহ পুলিশ প্রশাসনকে খবর দেয়। পুলিশ মৃতদেহটি চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে এবং সেখান থেকে পোস্টমর্টেমের জন্য কল্যাণীতে পাঠানো হবে মৃত দেহটি।