৩৪ নম্বর জাতীয় সড়কের বেশ কিছুটা ব্যারিকেট ভেঙে অবৈধভাবে মাটি ভরাটের অভিযোগ উঠল। বৃহস্পতিবার সকালে এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এন এইচ এ আই কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন তদন্তকারী অফিসাররা। মালদা বাইপাসের ঘটনা। উল্লেখ্য রাতের অন্ধকারে কে বা কার মালদা বাইপাস এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ব্যারিকেট ভেঙে মাটি ভরাট করে। ব্যারিকেট ভাঙার পাশাপাশি জাতীয় সড়কের ওপরেই ফেলে রাখা হয়েছে মাটি। ফলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা। এই খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় এন এইচ এ আই কর্তৃপক্ষ।

