নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
৩২০ টাকার জন্য গলায় ফাঁস দিয়ে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
নদীয়ায় ঘটে গেল এক মর্মান্তিক খুনের ঘটনা। ৩২০ টাকার জন্য স্ত্রীর নাইটি দিয়ে তারই গলায় ফাঁস লাগিয়ে তাকে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার কালিগঞ্জ থানার অন্তর্গত দেবগ্রাম পেট্রোল পাম্পের পিছনের মাঠে। ধৃত ওই ব্যক্তির নাম জাহাঙ্গীর শেখ তিনি দীর্ঘদিন ধরে হিরোইনের নেশা করে এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে। এদিন তার স্ত্রী বছর-২৫ এর কুলশান বিবি সারাদিন ধরে শাকপাতা আমি বিক্রি করে ৩২০ টাকা আয় করে বিকেলে বাড়ি ফেরে। এরপর নাকি তার স্বামী তার কাছে ওই টাকা চায় কিন্তু তার স্ত্রী টাকা দিতে রাজি না হওয়ায় বিকেল বেলায় এরপর পেট্রোল পাম্পের পিছনের মাঠে তাকে নিয়ে গিয়ে স্ত্রীর নাইটি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তাকে খুন করে বলে অভিযোগ। এরপরই কালিগঞ্জ থানার পুলিশ জীত জাহাঙ্গীর শেখকে গ্রেফতার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর জেলা হাসপাতালে পাঠানো হয় এবং তারপর দেহটি তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

