মৌমিতা দেবনাথ,
৩০০ মিটার পিচের রাস্তা বসে যাওয়ায় হাঁড়ি কলসি নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
আচমকা ৩০০ মিটার দীর্ঘ পিচ রাস্তা ভেঙে বিকল হয়ে গেল পাইপলাইন। যার জেরে আতঙ্কে গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের শ্রী নারায়নপুর পূর্ণ চক্রপুর গ্রাম পঞ্চায়েতের ১৬ নম্বর ৬ এর ঘেরি এলাকায়। তাই প্রতিবাদে হাড়ি কলসি নিয়ে রাস্তায় বিক্ষোভে নামলো এলাকার বাসিন্দারা। বিগত ১০ দিন আগে গ্রামবাসীদের হঠাৎই নজরে আসে গ্রামের ৩৫০ মিটার রাস্তা প্রায় তিন ফুট গভীরে বসে গেছে যার জেরে ফেটে গেছে পাইপলাইন। সেই আতঙ্কে কার্যতো হাড়ি কলসি নিয়ে গ্রামবাসীরা বিক্ষোভে নামল। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

