মৌমিতা দেবনাথ
ফের শিয়ালদহ মেন লাইনে ট্রেন বিভ্রাট। রানাঘাট স্টেশনে ৫৫ নম্বর রেলগেটের ওপরে চার লেনের জাতীয় সড়ক নির্মাণের জন্য একটি উড়ালপুল তৈরির কাজ চলছে সেই কারণে আগামী ২৩ শে জুন পর্যন্ত রাত ১২ টা ৪০ মিনিট থেকে ভোর ৩টে ১০ মিনিট পর্যন্ত ওই শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে। শুধু তাই নয় বাতিল থাকছে একটি শিয়ালদহ রানাঘাট লোকালও। পাশাপাশি আপ ও ডাউন শিয়ালদহ লালগোলা প্যাসেঞ্জার নির্ধারিত সময়ের চেয়ে অনেকটাই দেরিতে ছাড়বে বলে জানা যাচ্ছে। তাই আগামী কয়েক দিন ট্রেন যাত্রা করার আগে সময়সূচী ভালো করে লক্ষ্য করে তবেই বেরোবেন নয়তো যাত্রা পথে টেন বিভ্রাটের কারণে পড়তে পারেন সমস্যায়।উল্লেখ্য বিগত কয়েকদিন আগেই ট্রেন বিভ্রাটের কারণে বাতিল ছিল একাধিক মেইন লাইনের ট্রেন এবং যার ফলে সাধারণ নিত্যযাত্রীরা বেশ সমস্যার সম্মুখীন হয়েছিলেন।

