২০ কোটির কুকুর কিনে নজির সৃষ্টি করলেন যুবক, জানেন কি কে তিনি?

মৌমিতা দেবনাথ,
২০ কোটির কুকুর কিনে নজির সৃষ্টি করলেন যুবক, জানেন কি কে তিনি?
সারমেয় ভালবাসেন এমন মানুষ প্রচুর। এবার কুড়ি কোটির পোষ্য কুকুর কিনে নজির সৃষ্টি করলেন ভারতের বেঙ্গালুরুর এক ব্যক্তি।বেঙ্গালুরুর ডগ ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এস. সতীশের কুকুরের প্রতি ভালবাসা ঠিক কতটা তার নিদর্শন এই কুড়ি কোটির কুকুর। বিগত কয়েকদিন আগে হায়দরাবাদের এক বিক্রেতার কাছ থেকে সতীশ একটি ককেশীয় শেফার্ড প্রজাতির কুকুর কিনেছে যার মূল্য কুড়ি কোটি টাকা।নতুন কেনা পোষ্যটির নাম তিনি রেখেছেন ক্যাডাবম হায়দার । আকারের দিক থেকে কুকুরটির আকৃতি অনেকটা সিংহের মত যা দেখলে মানুষের ভয় পাওয়া স্বাভাবিক। এটি কোন ভারতীয় প্রজাতির কুকুর নয় মূলত তুরস্ক ,জর্জিয়া, ও রাশিয়ার বিভিন্ন অঞ্চলে এই কুকুর দেখতে পাওয়া যায়। আপাতত সকলের নজর কাটছে কুড়ি কোটির এই বিশেষ প্রজাতির কুকুর।