মৌমিতা দেবনাথ
১৬ বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড ভাঙলেন ৪২ দিন যাবত অনশনরত ভাস্কর ঘোষ
তার অনশন হার মানিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৬ বছর আগের সেই অনশনকে। ৪২ দিন যাবত টানা অনশনের পর অবশেষে শারীরিক অসুস্থতায় অবসন ভাঙলেন ভাস্কর ঘোষ। ধর্মতলায় ডি এর দাবিতে অনশনরত রাজ্য সরকারি কর্মচারীরা, তাদেরই মধ্যে একজন ভাস্কর ঘোষ। একটানা ৪২ দিন যাবৎ অনশন করায় তার শরীর ভেঙ্গে পড়েছে ওজন কমেছে ২৩ কেজি, ইতিমধ্যেই তিনবার হাসপাতালেও ভর্তি হতে হয়েছে তাই শরীরের কথা চিন্তা করে আর চিকিৎসকের পরামর্শ মত অবশেষে অনশন ভাঙতে বাধ্য হলেন তিনি। তার এই অনশন রাজ্যবাসীকে মনে করিয়ে দিচ্ছে ২০০৬ সালে একটানা ২৬ দিন মুখ্যমন্ত্রীর সেই অনশনকে। আর কার্যতো ১৬ বছর পর মুখ্যমন্ত্রীর সব রেকর্ড ভাঙলেন ভাস্কর ঘোষ।

