মৌমিতা দেবনাথ,
১৫ বছর বয়স থেকে ঘুগনি বিক্রি করছেন ঘুগনিওয়ালা চাচা ,তার চিঁড়ের ঘুগনি এখন জনপ্রিয়
বয়স যখন তার মাত্র ১৫ বছর তখন থেকেই ঘুগনি বিক্রি করছেন আর তা দিয়ে যা উপার্জন করেছেন সেটা দিয়েই করছেন জীবন যাপন। এলাকায় তিনি পরিচিত ঘুগনিওয়ালা চাচা ওরফে রামকৃষ্ণ বাবু। এক বট গাছের তলায় ১৫ বছর বয়স থেকে তিনি বিক্রি করে চলেছেন ঘুগনি, তবে সেটি কোন সাধারণ ঘুগনি নয়, চিঁড়ের ঘুগনি। ঘুগনির সাথে চিরে মিশিয়ে বিক্রি করছেন আর সেই জনপ্রিয় চিরে ঘুগনি খেতে দূর দূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমাচ্ছেন তার ছোট্ট দোকানে, দোকান ঠিক না বট গাছের তলায় খড়ির উনুনে তিনি এই ঘুগনি রান্না করছেন। তবে হঠাৎ কেন খড়ির উনুনে রান্না করছেন ,এ প্রসঙ্গে রামকৃষ্ণ বাবু জানালেন খড়ির উনুনে নাকি রান্নার স্বাদ অনেকগুন বেড়ে যায়। আর ঘুগনিওয়ালা চাচার এই ঘুগনির স্বাদে এখন ভিড় উপচে পড়ছে তার দোকানে।

