১২ ঘন্টা যাবৎ ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেফতার কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। উল্লেখ্য নিয়োগ দুর্নীতি কান্ডে উঠে আসে সুজয় কৃষ্ণ ভদ্রের নাম। এরপরই গতকাল দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ এর পর রাতে তাকে গ্রেফতার করা হয়।এর আগে সিবিআই দু’বার সুজয় কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেছিল। প্রথমবার তিনি হাজিরা দিলেও পরেরবার আইনজীবী মারফত তিনি নথিপত্র পাঠান সিবিআইয়ের কাছে। এর আগেও তার ওপর তদন্তে অসহযোগিতার অভিযোগ এসেছে। গতকাল ফিরসি ও কমপ্লেক্সে তাকে ডাকা হয় এবং দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। জানা যাচ্ছে সুজয় কৃষ্ণের তিনটি সংস্থার যোগসূত্র পায় ইডি। উল্লেখ্য নিয়োগ দূর্নীতি কান্ডে ইতিমধ্যেই শাসকদলের বহু হেভি ওয়েট নেতা-মন্ত্রীরা জেল হেফাজতে। একের পর এক প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে আসছে চাকরি দুর্নীতিতে। সেরকমই তদন্ত সূত্রে উঠে আসে সুজয় কৃষ্ণ ভদ্রের নাম। কালীঘাটের কাকু গ্রেফতার হতেই বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

