নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
১২ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও খুঁজে পাওয়া গেল না চাকদহ গৌরনগর গঙ্গায় তলিয়ে যাওয়া বৃদ্ধকে,সকাল সকাল চাকদহ গৌরনগর গঙ্গাঘাটে চলার থেকে মাছ গঙ্গায় পড়ে নিখোঁজ এক বৃদ্ধ। নিখোজ ওই বৃদ্ধের নাম মধুসূদন মজুমদার এবং তার বয়স আনুমানিক ৬৫ বছর। পুলিশ সূত্রে জানা যায়, ওই বৃদ্ধর বাড়ি চাকদহ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রাজ বাগানে। পেশায় একজন কল মিস্ত্রি ওই বৃদ্ধ গতকাল ওপারে মিলনগরের একটি বাড়িতে কলের কাজে যান। রাত বেশি হয়ে যাওয়ায় শেষ ট্রলারটি তিনি ধরতে পারেন নি। যার ফলে ঘাটে তিনি এবং তার সাথে আরো যে ব্যক্তিরা কাজে গিয়েছিলেন তারা থেকে যায়। অবশেষে আজ ভোরের প্রথম ট্রলারটি ধরে তারা ফেরার উদ্দেশ্যে রওনা দেয় ওপার থেকে। প্রথম ট্রলার ধরে মিলন নগর ঘাট থেকে গৌরনগর ঘাটে আসছিলেন যখন তখনই হঠাৎ মাঝ গঙ্গায় ওই বৃদ্ধ টলার থেকে পড়ে যায়। তৎক্ষণাৎ ট্রলার চালক ট্রলার ঘুরিয়ে তাকে খোঁজাখুঁজি করে কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছায় চাকদাহ থানা পুলিশ প্রশাসন। আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীরা সকলে মিলে চলার নিয়ে বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করলেও এখন ওর বিরুদ্ধে কোন সন্ধান পাওয়া যায়নি। এরপর এই ঘটনাস্থলে পৌঁছায় নদীয়া জেলার বিপর্যয় মোকাবিলা বাহিনী। কুইক রেসপন্স টিমের ডুবুরিরা গঙ্গায় নেমে ওই বৃদ্ধের তল্লাশি অভিযান চালাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, খৈনি খেতে খেতে হঠাৎ ই ট্রলারের একেবারে ধারে চলে যান ওই বৃদ্ধ। আর তখনই ঘটে এমন মর্মান্তিক দুর্ঘটনা। আপাতত পুলিশ প্রশাসন এবং কুইক রেসপন্স টিম যত দ্রুত সম্ভব মধুসূদন মজুমদারকে খুঁজে বের করার চেষ্টা করছে। ঘটনাস্থলে পৌঁছালেন চাকদহ 2 নং ওয়ার্ডের কাউন্সিলর সত্যজিৎ বিশ্বাস, চাকদহ পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু দাস এবং ভাইস চেয়ারম্যান দেবব্রত নাগ।

