১০ টাকার কয়েন চলছে না , কতটা সত্যি জেনে নিন
বন্ধ হতে চলেছে ১০ টাকার কয়েন ! এমন খবরে চাঞ্চল্য ছড়িয়েছে ।
ছত্তিশগড়ের বালোদা বাজার শহরে ১০ টাকার কয়েন চলছে না বলে গুজব ছড়িয়েছে। এই কয়েন না চলার গুজব এমনভাবে ছড়িয়ে পড়েছে যে বছরের পর বছর ধরে ব্যবসায়ী এবং গ্রাহকরা ১০ টাকার কয়েন নিচ্ছেন না। অন্যদিকে, প্রশাসনিক আধিকারিক রোমা শ্রীবাস্তব ব্যবসায়ীদের চেয়ে বেশি সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন।আসলে, বালোদাবাজার শহরে কয়েক বছর ধরে ১০ টাকার কয়েনের প্রচলন পুরোপুরি বন্ধ রয়েছে।শুধু তাই নয়, বাসে যাতায়াতকারী যাত্রী বা স্কুল পড়ুয়ারাও অভিযোগ করেছেন, কন্ডাকটর ১০ টাকার কয়েন নেয় না। অন্যদিকে, যাত্রীরাও কন্ডাক্টরের কাছে রাখা কয়েন নেয় না বলে অভিযোগ।
কেউ গুজব ছড়িয়ে দিয়েছে, ১০ টাকার কয়েন অনেকেই নেয় না। ফলে ব্যবসায়ীরাও ১০ টাকার কয়েন গ্রহণ করছেন না। গ্রাহকরাও ১০ টাকার কয়েন নিতে চাইছেন না ।

