১০ ইঞ্চির ছোট্ট জগদ্ধাত্রী প্রতিমা বানিয়ে চমক দিলেন শিল্পী অরিজিৎ দাস

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:

১০ ইঞ্চির ছোট্ট জগদ্ধাত্রী প্রতিমা বানিয়ে চমক দিলেন শিল্পী অরিজিৎ দাস।বিভিন্ন জায়গার আকারে বড় জগদ্ধাত্রী প্রতিমা তো অনেক দেখেছেন এবার তাহলে দেখুন ১০ ইঞ্চির সবচেয়ে ছোট্ট জগদ্ধাত্রী প্রতিমা। আর এই সবচেয়ে ছোট জগদ্ধাত্রী প্রতিমা যিনি তৈরি করেছেন তিনি হলেন ভদ্রেশ্বরের শিল্পী অরিজিত সাহা। কিন্তু হঠাৎ কেন এত ছোট প্রতিমা তিনি তৈরি করলেন এই কথা তিনি জানালেন যে ছোট থেকেই জগদ্ধাত্রী প্রতিমার উপর অগাধ ভালোবাসা। মা দুর্গার প্রতি, তার যত না টান তার থেকে অনেক বেশি তার জগদ্ধাত্রীর প্রতি। তাই তিনি প্রথম থেকেই চিন্তা ভাবনা করেছিলেন যে অন্য রকমের কিছু করবেন কারণ চারিদিকে অনেক বাচ্চারাই এভাবে বাড়িতে প্রতিমা তৈরি করে এখন। তাই জগদ্ধাত্রী প্রতিমা যেরকম অবিকল সেই ধাঁচেই তিনি ১০ ইঞ্চির প্রতিমা তৈরি করলেন। চারিদিকে যখন বড় বড় জগদ্ধাত্রী প্রতিমা তখন ভদ্রেশ্বরে নজর কাটছে ১০ ইঞ্চির এই ছোট্ট জগদ্ধাত্রী। প্রাকৃতিক মাটি এবং কৃত্রিম মাটির সংমিশ্রণেই তিনি এই প্রতিমা তৈরি করেছেন। যা দেখতে ইতিমধ্যেই শিল্পী অরিজিৎ এর বাড়িতে বীর জমিয়েছে বহু মানুষ।