১০০ কিমি দুরন্ত গতিতে রাজ্যে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
১০০ কিমি দুরন্ত গতিতে রাজ্যে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস।
বন্দে ভারত এক্সপ্রেস, পূর্ব রেলের মুকুটে নয়া পালক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প। বড়দিনের ভোরে অত্যাধুনিক এই ট্রেনটি চলে লিলুয়ার সার্টিং ইয়ার্ডে। আজ সেই বন্দে ভারত এক্সপ্রেস এর ট্রায়েল সম্পূর্ণ হলো। ট্রাইরে তার গতিবেগ ১০০ কিমি। অর্থাৎ ১০০ কিমি দুরন্ত গতিবেগে এবার রাজ্যের মানুষ পৌঁছে যেতে পারবে হাওড়া থেকে উত্তরবঙ্গে। ট্রেন্ডি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ছুটবে সপ্তাহে ছয় দিন। অন্য ট্রেনে যেখানে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যেতে সময় লাগে ১২ ঘন্টা সেখানে বন্দে ভারত নেবে মাত্র ৮ ঘন্টা কারণ এর গতি ১০০ কিমি। আগামী ৩০ শে ডিসেম্বর ট্রেনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেই অপেক্ষায় দিন গুনছে রাজ্যবাসী। বাঙালির কাছে বদলে যাবে এবার হাওড়া থেকে শিলিগুড়ি সফরের মজা।এই ট্রেন চলনোর জন্য ইতিমধ্যেই মোটর ম্যান এবং স্টাফরা বন্দে ভারত এক্সপ্রেস চালানোর জন্য প্রশিক্ষণ নিয়েছেন। অবশেষে বড়দিনের উপহার পেয়েছে রাজ্যবাসী।আপাতত কয়েকদিন হাওড়া স্টেশনের শর্টিং ইয়ার্ডেই রাখা হবে এই ট্রেনটি।রেল সূত্রের খবর, ১০ জন মোটরম্যানকে গাজিয়াবাদে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছিল। তারাও হাওড়ায় পৌঁছেছেন। এছাড়াও ট্রেনের রক্ষণাবেক্ষণের জন্য প্রশিক্ষণ নিয়েছেন ২৫ জন ট্রেন এক্সামিনার। তাঁরা ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে এই প্রশিক্ষণ নিয়েছেন। তাছাড়া এই ট্রেনের জন্য আলাদা ইয়ার্ডও তৈরি করা হয়েছে হাওড়া ঝিল সাইডিংয়ে। এই ডিপোটি খুবই উন্নত মানের। ট্রেনের রক্ষণাবেক্ষণের জন্য ত্রিস্তরীয় প্লাটফর্ম তৈরি করা হয়েছে। আপাতত ৩০ শে ডিসেম্বরে রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেস ছোটার শুভক্ষণের অপেক্ষায় রাজ্যবাসী।