১০ই ডিসেম্বর নয় প্রাথমিক টেট হতে চলেছে ২৪ শে ডিসেম্বর

হাতে বাকি ছিল মাত্র চার দিন। দিন-রাত এক করে টেট পরীক্ষার্থীরা পরীক্ষার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু আচমকাই পরীক্ষার মাত্র চার দিন আগে প্রাথমিক টেট পরীক্ষার দিন পরিবর্তন করা হলো। আগামী ১০ই ডিসেম্বর হওয়ার কথা ছিল প্রাথমিক ডেট তার বদলে সেই পরীক্ষা হতে চলেছে আগামী ২৪শে ডিসেম্বর। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।তবে কী কারণে এই দিন বদল, তা জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। শুধু বলা হয়েছে, অনিবার্য পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত।
তবে পরীক্ষা বদল হওয়ায় বিষয়টিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা কারণ ওই দিনই শহরে গীতা পাঠের কর্মসূচিতে যোগ দান করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এমনকি সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুকেও। বিরোধীরা প্রশ্ন তুলছে যে এমন একটি ঐতিহাসিক দিনে কেন টেট পরীক্ষা দেওয়া হল। ঐদিন নিরাপত্তা ব্যবস্থার খাতিরে যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হবে। এটা সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের।