হেশেলে ঢুকে উনুনে হাড়ি চড়িয়ে অভিনব প্রচার তৃণমূল প্রার্থীর

রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া তাই পদ্ম শিবিরকে টেক্কা দিতে এবার ভোটের প্রচারে অভিনবত্ব আনলেন উত্তর ২৪ পরগনার তৃণমূলের জেলা পরিষদের প্রার্থী বিনা মণ্ডল। এদিন ভোটের প্রচারে উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকায় তিনি ঘুরছিলেন আর তখনই এক বাড়ির রান্নাঘরে ঢুকে উনুনে হাড়ি চড়িয়ে বিজেপি সরকারকে কটাক্ষ করে প্রচারে অভিনবত্ব নিয়ে এলেন। তিনি জানালেন যে রান্নার গ্যাসের দাম যেভাবে নিত্যদিন বেড়ে চলেছে তাতে বেশিরভাগ মানুষ এখন উনুনেই রান্না করছে। উল্লেখ্য সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন তাই ইতিমধ্যেই আটঘাট বেঁধে প্রচারে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতেও নারাজ তাই প্রচারে নিয়ে আসছেন অভিনবত্ব আর এবার বিজেপিকে একপ্রকার কটাক্ষ করেই উত্তর ২৪ পরগনার তৃণমূলের জেলা পরিষদের প্রার্থী বিনা মন্ডল নিয়ে এলেন প্রচারে অভিনবত্ব।