মলয় দে নদীয়া:-এবারে নদীয়ার কৃষ্ণনগর পৌরসভায় টেন্ডার পাইয়ে দেওয়া কে কেন্দ্র করে
ফেসবুকে প্রত্যেকটি প্রমানের কপি সহ ভিডিও পোষ্ট করেন বিশিষ্ট আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যেতি তিওয়ারি।।স্বজনপোষনের অভিযোগ এবং এবারে টেন্ডার দুর্নীতি নিয়ে নাম জড়ায় কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রীতা দাসের, বিষয়টি গড়ায় কলকাতা হাইকোর্টে,টেন্ডার খারিজ করে কলকাতা হাইকোর্ট, এই বিষয়ে ফেসবুক পোষ্ট করেন বিজেপি নেতা তথা বিশিষ্ট আইনজীবী তরুণজ্যেতি তিওয়ারি,তিনি ফেসবুকে লেখেন কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণনগর পৌরসভা কে নিজের পিতৃদেবের সম্পত্তি মনে করে, যে ৪০ টি টেন্ডার দিয়েছিলেন সেগুলো আজ খারিজ করলো কলকাতা হাইকোর্ট,এই নিয়ে বিজেপি নেতা তরুণজ্যেতি তিওয়ারির দাবি সব মিলিয়ে ৫ কোটি টাকার টেন্ডার জমা দেওয়া হয়,পৌরসভার তরফে,টেন্ডার পাসের অনুমতি কীভাবে দিলেন কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রীতা দাস সেই নিয়ে প্রশ্ন তোলেন বিশিষ্ট আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যেতি তিওয়ারি,যা নিয়ে গা এড়িয়েছেন নদীয়ার কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রীতা দাস,এই বিষয়ে রীতিমতো সুর চড়াতে দেখা গেছে বিজেপি কে,এর থেকে লজ্জাজনক ঘটনা আর হতে পারে না বলছে বিজেপি,শাসক দলের দুর্নীতি যেন সমার্থক শব্দ হয়ে উঠেছে,সেই দুর্নীতির জাল ছিড়ে কী কোনোদিন বেরিয়ে আসার সম্ভব হবে,এখন সেটাই দেখার।

