হাসুয়া দিয়ে সৎ মা কে কোপানোর অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে।

চাঁচল,১৯ জুন:
হাসুয়া দিয়ে সৎ মা কে কোপানোর অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে।গলায় ও হাতে হাসুয়ার এলোপাথাড়ি দিয়ে সৎমা কে কোপানো হয় বলে অভিযোগ।রক্তাক্ত অবস্থায় চাঁচল সুপার স্পেশাল্যাটি ভর্তি করা হয়েছে ওই মহিলাকে।
সোমবার ঘটনাটি ঘটেছে চাঁচল থানার দক্ষিণপাকা গ্রামে।জানা গিয়েছে,আক্রান্তের নাম আফসারি বিবি(২৫)।চাঁচলের সাহুরগাছি গ্রামে আফসারির বাপের বাড়ি।দক্ষিণপাকা গ্রামের আলাউদ্দিনের সঙ্গে বিয়ে হয় তার।
আলাউদ্দিনের প্রথম পক্ষের স্ত্রীর ছেলে মিষ্টার আলির বিরুদ্ধে হাসুয়ার এলোপাথাড়ি দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে।আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।
জানা গিয়েছে,সোমবার সকালে বাড়িতে বসে আম কাটছিলেন আফসারী বিবি।সেই সময় প্রতিবেশী মহিলারা মিষ্টারকে পাগল বলে কটুক্তি করে।তারপরেই মেজাজ হারায় মিষ্টার। প্রতিবেশী ওই মহিলাদের আম কাটা হাসুয়া দিয়ে আক্রমণ করতে গেলে বাধা প্রদান করে সৎ মা আফসারি।সেই সময় ঘুরিয়ে হাসুয়ার এলোপাথাড়ি কোপ পড়ে আফসারির গলায়।
তবে পরিবার সূত্রে আরোও জানা গিয়েছে,তাদের ছেলে দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অবস্থায় থাকে।যার ফলে যেকোনো ঘটনায় সহজেই মেজাজ হারায় সে।যার প্রতিফলনেই এই ঘটনা।অভিযুক্তের শাস্তির দাবি তুলেছেন আক্রান্তের ভাই।