হাসপাতালে দেওয়া হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, খবর ছড়াতেই তৎপর প্রসাশন
হাসপাতালে দেওয়া হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ। খবর ছড়িয়ে পড়তেই তৎপর হয়ে উঠলো প্রশাসন। ঘটনাটি ঘটেছে হুগলির চন্দননগর হাসপাতালে। জানা গেছে, গত ১১ ই সেপ্টেম্বর হাসপাতালের আউটডোরে চিকিৎসা করাতে আসেন বছর ৪৯ এর মিতালী মল্লিক। ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া যায় এক যুবক বলছেন তার মা খুব বেশি পড়াশোনা জানেন না জিজ্ঞেস করে ওষুধ খান কিন্তু সেই ওষুধে লেখা তিনমাস আগেই ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে।বিষয়ে জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক রমা ভুইয়াঁ বলেন, এই ধরনের ঘটনা সামনে আসতেই হাসপাতাল সুপার ফার্মাসিস্টকে শোকজ করা হয়েছে।চন্দননগর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য ও তৃণমূল কাউন্সিলর পার্থ সারথি দত্ত বলেন, এর পিছনে কতটা সত্যতা আছে সেটা দেখার বিষয়। তবে সরকার যেভাবে চিকিৎসার উন্নতি করছে। তবে রোগীর পরিবার প্রশ্ন তুলেছেন এভাবে মেয়াদ উত্তীর্ণ ওষুধ কিভাবে হাসপাতালের তরফ থেকে দেওয়া যেতে পারে। রোগী অসুস্থ হয়ে পড়লেই দায় কে নেবে?

