হাসপাতালে আই সি ইউ তে বিয়ে হল মেয়ের, কপালে সিঁদুর উঠতেই মৃত্যু হল মায়ের

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
হাসপাতালে আই সি ইউ তে বিয়ে হল মেয়ের, কপালে সিঁদুর উঠতেই মৃত্যু হল মায়ের
মেয়ের বিয়ে নিয়ে প্রতিটি মায়ের স্বপ্ন থাকে। কনে সে যে মাথায় সিঁদুর পরে দেখার স্বপ্ন হয়তো প্রতিটি মা দেখে। কিন্তু এবার এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী রইল বিহারের গয়া হাসপাতালের আইসিইউতে ভর্তি আছে মা মৃত্যুর আগে মায়ের স্বপ্ন মেয়ের বিয়ে দেখে যাওয়ার আর সেটাই হলো। হাসপাতালের আই সিইওতে বসল মেয়ের বিয়ের আসর। মৃত্যুর আগে মা তার নিজের শেষ ইচ্ছা প্রকাশ করেছিলেন মেয়ের বিয়ে দেখে যেতে চান। আর সেটাই হলো। শেষ অবস্থাতেই মেয়ের বিয়ে দেখে গেলেন। কপালে সিঁদুর উঠতেই মৃত্যু হল মায়ের। সাধারণত এমন ঘটনা টিভিতে বা সিরিয়ালে দেখতে পাওয়া যায়। কিন্তু গোটা বিহার দেখলো এমনই এক হৃদয়বিদারক দৃশ্য।চাঁদনী কুমারীর ২৬ ডিসেম্বর ২০২২-এ সালেমপুরের সুমিত গৌরবের সঙ্গে পাকাদেখা সম্পন্ন হওয়ার কথা হয়েছিল ৷কিন্তু কনের মায়ের শারীরিক পরিস্থিতি খারাপ হতে থাকে ৷ নির্ধারিত দিনের একদিন আগেই বিয়ে দেওয়া হয় যাতে তখন পাত্রীর মা আইসিইউতে ভর্তি ছিলেন ৷এই বিয়ের জন্য সেই বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আইসিইউতে বরবউকে হাজির করেন সবাই ৷ মা শুয়ে শুয়ে আইসিইউয়ের বিছানায় চিকিৎসারত অবস্থায় বরবউকে দেখতে থাকেন ৷একদিকে পুরোহিত নব বরবধূকে মন্ত্রপাঠ করাচ্ছিলেন একই সঙ্গে মালাবদল হয় ৷ অত্যন্ত মর্মান্তিক ঘটনা এটাই যে বিয়ের ২ ঘণ্টা পরেই এক্কেবারে চোখ বন্ধ করে মা সদ্য বিবাহিতা বউয়ের মায়ের মৃত্যুর পরে হাসপাতালে উপস্থিত সবার চোখ ভিজল দুঃখের জলে ৷ কনের মায়ের হার্টের রোগ ছিল ৷ ক্রমেই মায়ের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷ চিকিৎসকেরা সুস্থ হয়ে ফিরে আসার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন ৷অন্তত জীবনের শেষ মুহূর্তে মা যে মেয়ের বিয়ে দেখে যেতে পেরেছে এটাই হয়তো কনের জীবনের সবচেয়ে বড় পাওনা।