মৌমিতা দেবনাথ
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা চলাকালীন বেড থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে, নদীয়ার শান্তিপুরে। জানা গেছে মৃত ওই বৃদ্ধার নাম আরতি সরকার বাড়ি নদীয়া শান্তিপুর থানার গোড়ালিয়া হাপড়া ডাঙ্গায়, বয়স আনুমানিক ৬৩ বছর। মৃত ওই বৃদ্ধার ছেলের দাবি হঠাৎই তার মা বাড়িতে অসুস্থ হয়ে পড়ে, এরপর তড়িঘড়ি ওই বৃদ্ধাকে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। পরবর্তীতে ওই বৃদ্ধা আচমকা হাসপাতালের বেড থেকে পড়ে যায় আর সেই সময় তার গালের কিছুটা অংশ ভেঙে যায়। আর তারপর থেকে ওই বৃদ্ধার চিকিৎসা শুরু করেন চিকিৎসকেরা। তবে মৃতের পরিবারের দাবি যে কোন রকম চিকিৎসার গাফিলতির ফলে মৃত্যু হয়নি কারণ এর আগেও বাড়িতে বহুবার ঐ বৃদ্ধা খাট থেকে পড়ে গেছেন। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে শান্তিপুর থানার পুলিশ।

