মৌমিতা দেবনাথ
হামাগুড়ি দিয়ে চাকরিপ্রার্থীদের অভিনব প্রতিবাদ
স্বচ্ছ নিয়োগের দাবিতে হামাগুড়ি দিয়ে রাজপথে চাকরিপ্রার্থীদের অভিনব প্রতিবাদ। আজ মাতঙ্গিনী হাজরার পাদদেশে বঞ্চিত চাকরি প্রার্থীদের মহা ঐক্য মঞ্চের নির্দেশে চাকরি প্রার্থীরা আন্দোলনে নামল। আর সেখানেই দেখতে পাওয়া গেল এ দৃশ্য। উল্লেখ্য নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। টাকার বিনিময় চাকরি দেওয়ার অভিযোগে শাসকদলের বহু নেতা-মন্ত্রীরা এই মুহূর্তে জেলে। আজ ফের একবার রাজপথে আন্দোলনে নামল চাকরিপ্রার্থীরা।তাদের একটাই দাবি নিয়োগ চাই। সে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন নতুন বাংলার পর্দায়।

