হামলার আতঙ্কে পুলিশ সুপারকে চিঠি তৃণমূল কর্মীদের

হামলার আতঙ্কে পুলিশ সুপারকে চিঠি তৃণমূল কর্মীদের
পঞ্চায়েত ভোট পর্ব মিটে গেলেও এখনো পর্যন্ত রাজ্যে অব্যাহত পরবর্তী হিংসা। যেখানে বারংবার সন্ত্রাসের অভিযোগ উঠে আসছে শাসক দলের বিরুদ্ধে সেখানে এবার খোদ শাসক দলের কর্মীরাই আতঙ্কিত। জানা গেছে,বারাসাত ১ নম্বর ব্লক কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতে ৩০টি আসন। সেখানে ৩০টি আসনের মধ্যে ১টিতে নির্দল, ১টিতে কংগ্রেস, ৪টি আসনে জয়ী হয় আইএসএফ প্রার্থীরা। আর যে আসনে নির্দল প্রার্থীরা জিতেছেন সেখানেই আতঙ্কিত হয়ে আছে তৃণমূল। কিন্তু এই আতঙ্কের কারণ কি, তৃণমূল কর্মীদের অভিযোগ ভোটের আগের দিন সেখানে গন্ডগোল হয় এমন কি তৃণমূল কর্মীদের বাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।এখন বাড়ি ফিরলেও হামলার আশঙ্কায় আতঙ্কিত শাসক দলের কর্মীরা। আতঙ্কের কারণে তারা এ বিষয়ে পুলিশ সুপারকে একটি লিখিত চিঠিও দিয়েছেন।