হাপিনা গ্রামে এক অজ্ঞাতপরিচয়ের ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

হাপিনা গ্রামে এক অজ্ঞাতপরিচয়ের ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ঞা থানার অন্তর্গত হাপিনা গ্রামের একটি জলাশয়ে এক অজ্ঞাতপরিচয়ের ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সোমবার। হাপিনা গ্রামের বাসিন্দারা সোমবার সকালে গ্রামের একটি জলাশয় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ দেখতে পেলে বড়ঞা থানায় খবর দেয়, বড়ঞা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। বড়ঞা থানার পুলিশ সামগ্রিক ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে এবং অজ্ঞাতপরিচয় মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করার পাশাপাশি ওই ব্যক্তির কিভাবে মৃত্যু হলো তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে হাপিনা গ্রামে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা গ্রাম জুড়ে।