হাতে ভর দিয়ে পা দিয়ে চালাচ্ছে তীর ধনুক, ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
হাতে ভর দিয়ে পা দিয়ে চালাচ্ছে তীর ধনুক, ভাইরাল ভিডিও
হাত দিয়ে তীর ধনুক চালাতে তো অনেকেই দেখেছেন কিন্তু কখনো কি পা দিয়ে তীর ধনুক চালাতে দেখেছেন? শুনতে অবাক মনে হচ্ছে তো ভাবছেন পা দিয়ে কিভাবে তীর ধনুক সাজানো যায়। অবাক করা এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে একটি মেয়ে হাতের উপর ভর দিয়ে পা দিয়ে চালাচ্ছে তীর ধনুক। এবং এই ভাবেই মেয়েটি লক্ষ্যভেদ করতে সক্ষম হচ্ছে। চোখে না দেখলে যা বিশ্বাসই করা যায় না। পা দিয়েও এত নিখুঁত তীর ধনুক কিভাবে চালানো যায়। শুধু তাই নয়, এর সাথে তীরের ফলায় জ্বলছে আগুন। জানা গেছে অত্যন্ত প্রতিভাবান এই তীরন্দাজ এর নাম ওডিশা গিলি তিনি ইনস্টাগ্রামে অত্যন্ত জনপ্রিয়। ইতিমধ্যেই তার এই ভিডিওটি ভাইরাল। আপনিও দেখুন সেই ভিডিও কিভাবে হাতের উপর ভর দিয়ে দাঁড়িয়ে মেয়েটি তীর ধনুক দিয়ে একনিষ্ঠভাবে লক্ষ্যভেদ করছে।