হাইকোর্টে বড়োসর স্বস্তি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ইডির দায়ের করা ইসিআইআরের ভিত্তিতে কোনও কড়া পদক্ষেপ নয়। এমনটাই জানিয়ে দিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। উল্লেখ্য প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির দায়ের করা ইসিআইআর খারিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। মামলার শুনানি তে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছেন এতদিন পর্যন্ত ই ডি যা যা অভিযোগ করেছে তার খুবই কম তথ্য আদালতে প্রমাণ করতে পেরেছে। শুধুমাত্র সুজয় কৃষ্ণ ভদ্রের বয়ান ছাড়া আর কোন প্রমাণ আদালতকে দিতে পারেনি ইডি।প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গত ১২ সেপ্টেম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। আর এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট জানিয়ে দিলেন ইসিআইয়ের ভিত্তিতে অভিষেকের বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ নয়।।

