হরিশ্চন্দ্রপুর রেলস্টেশনে আপ লাইনে পাথর বোঝায় মালগাড়ি লাইনচ্যুত!!একটি বগি পাল্টি খেয়ে নিচের খাদে গড়িয়ে পড়ল,চাঞ্চল্য এলাকায়

হরিশ্চন্দ্রপুর,৬ নভেম্বর:লাইনচ্যুত হয়ে পাথরবোঝাই মালগাড়ির বগি উল্টে বিপত্তি।ব্যাপক চাঞ্চল্য স্টেশনে।ঘটনাস্থলে রেলের আধিকারিক এবং রেল পুলিশ।যদিও এই ঘটনায় তেমন ভাবে ব্যাহত হয়নি রেল চলাচল।ঘটনাটি ঘটেছে আজ সকাল ১১:৫০ নাগাদ হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনের কাছে।
লাইনচ্যুত মাল গাড়ির একটি বগি পাল্টি খেয়ে রেললাইনের নিচে খাদে গড়িয়ে পড়ে যায় বলে খবর।এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় ও রেল সূত্রে জানা গিয়েছে পাকুর থেকে একটি পাথর বোঝায় মালগাড়ি এদিন সকাল বেলায় হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনের পাঁচ নম্বর প্লাটফর্মে ওজন করার জন্য দাঁড়ায়। সেখানে ওজন হয়ে যাওয়ার পর কাঠিয়ার অভিমুখে আপলাইন ধরে ধীরে ধীরে এগোতে থাকে।এরপরই হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনের পশ্চিম দিকের রেলগেটের কাছে গিয়ে লাইনচ্যুত হয়ে পড়ে।বিকট শব্দে ওই লাইনচ্যুত মালগাড়ির একটি বগি পাল্টি খেয়ে রেললাইনের নিচে গর্তে গিয়ে পড়ে যায়। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর এলাকার মানুষ।এই ঘটনার ফলে আপ এবং ডাউন লাইনের সমস্ত ট্রেন কয়েক ঘণ্টার জন্য চলাচল বন্ধ করে দেওয়া হয়।রেলওয়ে বিভাগের তরফ থেকে অবিলম্বে লাইন থেকে উল্টে পড়া বগি সরিয়ে নেওয়ার জন্য তৎপরতা শুরু হয়েছে।