হরিণঘাটায় উত্তাল বিক্ষুব্ধদের মিছিল, থানার ব্যারিকেড অতিক্রান্ত করে

হরিণঘাটায় উত্তাল বিক্ষুব্ধদের মিছিল, থানার ব্যারিকেড অতিক্রান্ত করে

মলয় দে নদিয়া: বিজেপি নেত্রী নুপুর শর্মার মন্তব্য কে কেন্দ্র করে দেশ থেকে দেশান্তরে, রাজপথ থেকে অলিগলি সর্বত্রই চলছে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে প্রকাশ্যে কুরুচিসম্পন্ন মন্তব্য করেন নুপুর শর্মা। আর তারই প্রতিবাদে ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তিগণ, নদীয়া জেলার হরিণঘাটা বিধানসভার অন্তর্গত হরিণঘাটা ব্লকের নগরউখড়া থেকে প্রতিবাদ মিছিল শুরু করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। এই প্রতিবাদ মিছিলে পা মেলাতে দেখা গেল নদীয়ার হরিণঘাটা ব্লকের প্রায় হাজার দশেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের। এই প্রতিবাদ মিছিল কে ঘিরে রবিবার হরিণঘাটায় উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে পথে নামে হরিণঘাটা থানার বিশাল পুলিশবাহিনী। এতেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা হরিণঘাটা থানার দিকে আসার সময় মাঝপথে বসে পড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। যদিও পরবর্তীতে বিক্ষোভ তুলে হরিণঘাটা থানার দিকে ফের এগোতে শুরু করে,পুলিশের ব্যারিকেড আন্ত করে তারা থানার মধ্যে প্রবেশ করে, দেখাতে থাকে এরপর প্রশাসনিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দীর্ঘ আলোচনার পর তারা থানা ছেড়ে বিক্ষোভ কর্মসুচির সমাপ্তি ঘোষণা করে।