স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদে চাকদহ ইলেকট্রিক অফিসের সামনে সি আই টি ইউর প্রতিবাদ বিক্ষোভ

স্মার্ট মিটার চালু হওয়ার ফলে একদিকে যেমন বেশি আসছে ইলেকট্রিসিটি বিল অপরদিকে বিভিন্ন রকম সমস্যায় পড়ছেন গ্রাহকরা। ইতিমধ্যেই স্মার্ট মিটার রুখে দেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় ইলেকট্রিক অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন সাধারণ মানুষ।
আজ সেই একই দৃশ্য ধরা পরল নদীয়ার চাকদহে। চাকদা ইলেকট্রিক অফিসের সামনে আজ সি আই টি ইউর সংগঠনের সদস্যরা স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করল। মূলত আজকের অবস্থান বিক্ষোভ তাদের মূল বক্তব্য ছিল স্মার্ট মিটারের মাধ্যমে যে একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়েছে তাতে এক ইউনিট বিদ্যুতের মূল্য ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত সেই কোম্পানিকে দেওয়া হবে। সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে যে মূল্য সাধ্যের বাইরে। ভারত সরকার যে বিদ্যুৎ আইন প্রণয়ন করেছিল সেখানে তাদের মূল লক্ষ্য ছিল বিদ্যুৎ দপ্তরকে বেসরকারি করনের দিকে ঠেলে দেওয়া। মূলত স্মার্ট মিটার চালু হবার পরে বিদ্যুতের যে মূল্য বৃদ্ধি হবে তাতে সাধারণ মানুষের দুর্দশা আরো বাড়বে যে কারণেই আজ সিআই টিউ সংগঠনের সদস্যরা চাকদা ইলেকট্রিক অফিসের সামনে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন।