নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ:
স্বেচ্ছাসেবী সংস্থা ইচ্ছের পক্ষ থেকে রামলাল একাডেমিতে অনুষ্ঠিত হল ‘স্বেচ্ছায় রক্তদান শিবির’।আজ চাকদহ রামলাল একাডেমির মুক্তমঞ্চে স্বেচ্ছাসেবী সংস্থা ইচ্ছের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল স্বেচ্ছায় রক্তদান শিবির। যেখানে প্রায় ৫০ জনেরও অধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেছে। এই নিয়ে ইচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে সপ্তম বার এই শিবিরের আয়োজন করা হয়েছে। এ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ইচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক সহ অন্যান্য সদস্যরা। ইচ্ছে সদস্যরা জানালেন বর্তমানে একজনের রক্ত দিয়ে তিন জন মানুষকে বাঁচানো যায়। তাই প্রতিবছরই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মানুষ অত্যন্ত সাড়ম্বরে এই রক্তদান শিবিরে উদ্যোগে সাড়া দিয়েছেন। ইচ্ছের সদস্যরা জানালেন মানুষ তাদের পাশে না থাকলে তারা আজ এতদূর এগোতে পারতেন না তাই আগামী দিনেও তারা এরকম কর্মসূচি করে যাবে।

