স্বাস্থ্য কেন্দ্র থাকা সত্ত্বেও মিলছে না পরিষেবা, ক্ষোভে স্থানীয়রা

মৌমিতা দেবনাথ,
স্বাস্থ্য কেন্দ্র থাকা সত্ত্বেও মিলছে না পরিষেবা, ক্ষোভে স্থানীয়রা
গ্রামে আছে স্বাস্থ্য কেন্দ্র কিন্তু ঠিকমত মিলছে না পরিষেবা। ক্ষোভে ফুষছে স্থানীয় বাসিন্দারা। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় মানুষদের। আর রাতে বিয়েতে রোগী অসুস্থ হয়ে পড়লে মাইলের পর মাইল পথ অতিক্রম করে যেতে হয় হাসপাতালে। ঘটনাটি বাগদা ব্লকের কনিয়ারা স্বাস্থ্যকেন্দ্রে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে দু একজন চিকিৎসক স্বাস্থ্য কেন্দ্রে আছে তাদের কাছে গেলেও কখনো বলে বাগদা হাসপাতালে বা কখনো বলে বনগাঁ হাসপাতালে যেতে। স্থানীয় পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তরুণ ঘোষ আবশ্য গোটা বিষয়টির সাফাই দিয়ে বলেছেন এলাকায় প্রায় ৩৫ টি উপস্বাস্থ্য কেন্দ্র আছে এবং হাসপাতালও আছে অনেকগুলো। তার কোনোটিতে যদি চিকিৎসকরা ঠিকমতো পরিষেবা না দেয় তাহলে সেটা খতিয়ে দেখতে হবে।