স্বাস্থ্যসাথী নিয়ে ঘোষণা মমতার

স্বাস্থ‌্যসাথীর কার্ড থাকলেও রাজ্যের নামকরা বেসরকারি হাসপাতালে চিকিত্‍সার সুযোগ পান না অনেক রোগী। কারণ, আইসিইউ বা সিসিইউর জন‌্য স্বাস্থ‌্যসাথী খাতে বরাদ্দ মাত্র ৩ হাজার টাকা। বেশিরভাগ বেসরকারি হাসপাতাল তাই গররাজি হয় স্বাস্থ্যসাথী কার্ডে রোগী ভরতি করে অস্ত্রোপচার করতে।
টাকা না আসায় সরকারি হাসপাতালে পেসমেকার বা স্টেন্ট পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় চিকিত্‍সককে। এইসব সমস‌্যার সমাধানে দু’টি বিশেষ নির্দেশ জারি করল স্বাস্থ‌্যভবন।
এনএবিএইচ মান‌্যতাপ্রাপ্ত প্রায় ৩০টি বড় বেসরকারি হাসপাতাল রয়েছে রাজ্যে। এইসব হাসপাতালে চিকিত্‍সা বা আইসিইউ বা সিসিইউ খরচের জন‌্য স্বাস্থ্যসাথী খাতে বরাদ্দ ছিল ৫ হাজার টাকা। কিন্তু ওই টাকায় আইসিইউ বা সিসিইউতে রোগী রেখে চিকিত্‍সা সম্ভব নয়-তাই বেড থাকলেও রোগী প্রত‌্যাখান করত বেসরকারি হাসপাতাল গুলি।
এবার সেই ঊর্দ্ধসীমা বাড়িয়ে ২৫ হাজার টাকা করার সিদ্ধান্ত নিল স্বাস্থ্যসাথীর দাম নিয়ন্ত্রক কমিটি। ফলে সিটি স্ক‌্যান বা এমআরআইও করা যাবে। এই সুবিধা মিলবে প‌্যাকেজের বাইরে থাকা চিকিত্‍সার ক্ষেত্রে।