স্বামী স্ত্রী সহ এক কিশোরকে বেধড়ক মারধরের অভিযোগ সৎ বাবার পরিবারের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
স্বামী স্ত্রী সহ এক কিশোরকে বেধড়ক মারধরের অভিযোগ সৎ বাবার পরিবারের বিরুদ্ধে।
ঝগড়ার বিষয় জমি বিবাদ আর তার জেরেই স্বামী স্ত্রী সহ এক কিশোরকে বেধরক মারধরের অভিযোগ নিয়ে শান্তিপুর থানার দারস্থ হলেন এক পরিবার। ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার অন্তর্গত গোপীনাথ ঠাকুর লেনে। ওই এলাকার বাসিন্দা শেখ আজিজুর রহমানের অভিযোগ, তার মায়ের দুই বিবাহ বর্তমান বাবার আগের পক্ষে ছেলেমেয়েরা হঠাৎই তাদের বাড়িতে চড়াও হয়ে মারধর শুরু করে। যদিও তার একমাত্র মা কিছুদিন আগেই মারা গেছেন তাই তার সমস্ত সম্পত্তি শেখ আজিজুর রহমানের নামে লিখে দিয়ে যায় আর সেটাই হলো কাল। সেই জমির ভাগ চেয়ে ই পরিবারের প্রত্যেকের ওপরে হামলা করে আগের পক্ষে ছেলেমেয়েরা। প্রথমে শুরু হয় কথা কাটাকাটি তারপর বচসা আর এর পরেই আজিজুর রহমানের ওপর হামলা করে তাকে মার ধরে অভিযোগ উঠল সৎ বাবার ছেলে মেয়েদের বিরুদ্ধে। এরপর আজিজুর রহমানের স্ত্রী তাকে ঠেকাতে গেলে তিনিও রক্ষা পাননি মারধর করা হয় তাকেও। অবশেষে বিচার চেয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হলেন পরিবার। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।