স্বামী বেঁচে আছেন অথচ স্ত্রী পাচ্ছেন বিধবা ভাতা , কিভাবে সম্ভব?

মৌমিতা দেবনাথ,
স্বামী বেঁচে আছেন অথচ স্ত্রী পাচ্ছেন বিধবা ভাতা , কিভাবে সম্ভব?
স্বামী জীবিত অথচ স্ত্রী প্রতিমাসে পাচ্ছেন বিধবা ভাতা, প্রশাসনের নজর এড়িয়ে এ কি করে সম্ভব? যেখানে বহু মানুষ বিধবা ভাতা বার্ধক্য ভাতার পরিষেবা না পাওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করছেন সেখানে এমনই অদ্ভুত ঘটনা ঘটলো মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতের মালিয়ারা এলাকায় বাস করেন। ওই গ্রামে বাস করেন বাবলু মোল্লা এবং তার স্ত্রী ফুল বিবি। স্বামী বেঁচে থাকা সত্তেও নিয়ম করে বিধবা ভাতা পাচ্ছেন ফুল বিবি। ইতিমধ্যেই যা নিয়ে শোরগোল পড়ে গেছে। বিষয়টি স্থানীয় পঞ্চায়েত সদস্যের নজরে আসতেই তিনি ব্যবস্থা গ্রহণ করেন। গোটা বিষয়ে বিডিও অফিস এবং পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।সরকারি গাফিলতি না সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই কারসাজি এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এখন স্থানীয় এলাকায়।