স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদগৃহবধূকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।

স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ। গৃহবধূকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানার কুমারপুর এলাকায়। জানা গেছে আক্রান্ত গৃহবধূর নাম হেনা বিবি। তার স্বামীর নাম হামেদ শেখ। স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করা নিয়ে এক মাস ধরেই তাদের মধ্যে এই গন্ডগোল। শনিবার সকালে এই ঘটনার প্রতিবাদ করায় তার স্বামী ধারালো হাঁসুয়া নিয়ে তাকে কুপিয়ে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। এরপর তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।