মৌমিতা দেবনাথ
এক বছর আগে রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে হয় তাদের মেয়েটি ভেবেছিল বিয়ের পর সুখে ঘর করবে কিন্তু তা বোধ হয় হলো না। বিয়ের পরে তার উপরে অত্যাচার শুরু হয় বলে অভিযোগ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে।স্বামীকে ফিরে পাওয়ার আশায় তাই শ্বশুর বাড়ির সামনে ধর্না দিলেন স্ত্রী। অত্যন্ত দুর্বিষহ ঘটনাটি ঘটেছে পান্ডুয়ায়। জানা গেছে পান্ডুয়ার বাসিন্দা সৈয়দ আমিরুল ইসলামের সাথে বিয়ে হয় রেহানা খাতুনের। রাজকোটে পাথর সেটিং এর কাজ করতেন আমিরুল সেখানেই রেহানাকে নিয়ে যায় সে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝামেলা অশান্তি শুরু হয় একদিন স্বামীকে মাদক সেবন করতে দেখে রেহানা প্রতিবাদ করায় তাকে মারধর করে বলে অভিযোগ। এরপর অন্তসত্ত্বা হয় রেহানা কিন্তু বর্তমানে স্বামী শ্বশুরবাড়ির সদস্যরা কেউই তাকে নিতে চাইছে না বলে অভিযোগ। তাই স্বামীকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসলেন অন্তঃসত্ত্বা রেহানা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পান্ডুয়া থানার পুলিশ।

