স্বচ্ছ নিয়োগের দাবিতে ফের এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

স্বচ্ছ নিয়োগের দাবিতে এমএলএ ফার্স্ট ইয়ারের সামনে ২০১৬ এস এল এসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে তুমূল উত্তেজনা ছড়ালো।বৃষ্টিকে উপেক্ষা করেই সকাল থেকেই স্বচ্ছ নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভে চাকরিপ্রার্থীরা। ঘটনাস্থলে এরপর পুলিশ পৌঁছালে মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। চাকরিপ্রার্থীদের টেনে হিজড়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ এর পরেই পরিস্থিতি হয়ে ওঠে ধুন্ধুমার।চাকরিপ্রার্থীদের অভিযোগ, বিধানসভার অধিবেশনে নানা বিষয়ে আলোচনা হচ্ছে। অথচ যোগ্য চাকরিপ্রার্থীরা প্রায় ৯০০ দিন ধরে হকের চাকরির দাবিতে পথে বসে আন্দোলন করছেন। তাঁদের সরকার বা বিরোধী পক্ষের বিধায়কেরা কোনও আলোচনাই করছেন না। পরিস্থিতি এতটাই উত্তেজনাময় হয়ে ওঠে যে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিপ্রার্থীরা।